রিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানার বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে এ ঘটনা ঘটে। তবে আত্মরক্ষার্থে অভিযান পরিচালনাকারী দল ২০ রাউন্ড গুলিবর্ষণ করেন। এর মধ্যে ১৮ রাউন্ড রাবার বুলেট এবং ২ রাউন্ড সীসা বুলেট ব্যবহার করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। গুলিবর্ষণের আদেশ কার্যকর করেন সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করি এবং তাদের বিভিন্ন অপরাধের জন্য ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আটকের পর থেকেই জেলে ও তাদের চক্র নদীর বিভিন্ন স্থানে উতপেতে থাকে। অভিযানিক দল যখন বাকরজা এলাকায় একটি মাছ ধরার নৌকাকে জাল ফেলতে দেখে ধাওয়া করে, অভিযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জাল জব্দের সময় ৭-৮টি নৌকায় প্রায় ৬০-৭০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের টার্গেট করে হামলা চালানো হয়। এসময় নিজের রক্ষার খাতে ২০ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে হামলাকারীদের ৩/৪ জন এবং আমাদের মৎস্য অফিসের একজন আহত হন। দুর্বৃত্তরা ইট-পাটকেল ছোড়ে এবং বাঁশ দিয়ে তাদের টার্গেট করে হামলা চালায়। এতে আঘাত করে অভিযান পরিচালনাকারীদের আহত করে। এ সময় স্পিডবোট চালক মামুন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের নির্দেশ দেন। গুলিবর্ষণে হামলাকারী ২-৩ জন আহত হন বলে জানা গেছে। অভিযান শেষে এলাকা শান্ত হলেও নদীপথে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে বাধা প্রদানকারী বা আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!
যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!

কুমিল্লার বুড়িচং উপজেলায় যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী Read more

একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার
একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উচ্চশিক্ষায় ভর্তির হার Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে
লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে

ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হতে যাওয়া লাইভ-অ্যাকশন 'মোয়ানা' (২০২৬) ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। Read more

মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর ধ্বংসাবশেষের ছবি নিয়ে তোলপাড়
মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর ধ্বংসাবশেষের ছবি নিয়ে তোলপাড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিছু ধ্বংসাবশেষের ছবি পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি 'এফ-১৫ই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন