ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ধারা কাটানোর লক্ষ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সাম্প্রতিক ১২টি ওয়ানডের মধ্যে ১১টিতে হারের পর এবং আফগানিস্তানের কাছে পরপর তিনটি সিরিজ হারের পর এই সিরিজ টাইগারদের জন্য নিজেদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। তবে শুরুতেই ব্যাট হাতে চরম বিপর্যয়ে পড়ে গেছে স্বাগতিকরা।মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ফলে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বড় ধাক্কা খায় দলটি।দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফেরা সৌম্য সরকার ওপেনিংয়ে সঙ্গী পান সাইফ হাসানকে। কিন্তু এই জুটি মাত্র ৮ রানে ভেঙে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই রোমারিও শেফার্ডের ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। তিনি ৬ বল খেলে ৩ রান করেন।এরপর পরের ওভারেই ফের আঘাত হানে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সৌম্য সরকার। তিনি একটি চার মেরে শুরুটা ভালো করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ বল খেলে করেন ৪ রান করে সাজঘরে ফেরেন সৌম্য।দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর উইকেটে নেমে ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৪৯ রান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫
ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক
ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক

ভারতের মুম্বাইয়ে বোমা হামলায় কাঁপিয়ে দেওয়ার হুমকি আসে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হুমকির পর মুম্বাইকে নিরাপত্তার Read more

সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা Read more

কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

হাজারো মুসুল্লীর অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসাবে এটি হবে ঈদুল Read more

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন