রাজধানীর হাতিরঝিল লেক থেকে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ প্লাজার পাশের লেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অবসরপ্রাপ্ত এক প্রকৌশলী এ.জে.এম. লুৎফে রব্বানী (৬৮) এর স্থায়ী ঠিকানা রাজধানীর ধানমন্ডির ১৭২, গ্রীন রোড পশ্চিম। বর্তমানে তিনি গুলশান-১ এর রোড নম্বর ১৩৬-এর ১১/বি নম্বর বাসায় থাকতেন। তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা। স্ত্রী ও একমাত্র মেয়ে রয়েছেন।তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরে লেক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীতে গুলশান থানায় যোগাযোগ করে জানা যায়, নিহত ব্যক্তিকে নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির নাম এ.জে.এম. লুৎফে রব্বানী। তিনি বুয়েট থেকে পাশ করা একজন প্রকৌশলী ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। তার এক মেয়ে নিয়ে গুলশান-১ নম্বরে নিজ বাসায় থাকতেন। গত ১৫ অক্টোবর রাতে একটি চিরকুট লিখে বাসা থেকে চলে যান। তার পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়। আত্মহত্যার মনে করে পুলিশের প্রাথমিকভাবে ধারণায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে জানিয়ে এসআই ফারুক বলেন, তিনি একটি চিরকুট লিখেছেন— ‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও।’ পরিবার জানিয়েছে, তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যা বলে মনে করছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ
বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নবাসীর স্বপ্ন ছিল সৈয়দ খালের উপর একটি স্থায়ী সেতু হবে। ৪৩ মিটার দৈর্ঘ্যের এ Read more

টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

 হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক Read more

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে Read more

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন