বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও সম্পত্তি থেকে বঞ্চিত মা ও ভাই-বোন পিতার সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে মানববন্ধনের পাশাপাশি অনশন করেন ভুক্তভোগী মা সহ ১২ সন্তান।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড জামে মসজিদের বিপরীতে থাকা হোটেল মায়ের দোয়ার সামনে মরহুম আদম আলী শিকদারের পরিবারবর্গ ব্যানারে সন্তানরা এ মানববন্ধন করেন।এসময় স্বামীর সম্পদ থেকে বঞ্চিত নারী বলেন, ‘আমার স্বামী মরহুম আদম আলী শিকদারের মৃত্যুর পর বড় ছেলে স্বামীর রেখে যাওয়া সকল সম্পদ আত্মসাৎ করেছেন। আমি এবং আমার সন্তানরা তাদের বাবার পাওয়া অংশ বুঝে নিতে গেলে তাদের সন্ত্রাসী দিয়ে মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে বছরের পর বছর ধরে।’অন্যদিকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সন্তানরা বলেন, ‘দীর্ঘ বছর ধরে আমার সম্পদ বড় ভাই আনিচ আমাদের না দিয়েই একাই আত্মসাৎ করে রেখেছেন। আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি যে আমরা আমাদের বাবার সম্পত্তির অংশ বুঝে পেতে চাই। আমাদের অংশ আমরা বুঝে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাবো না। প্রয়োজনে জীবন দেবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের Read more

শিয়াল জবাই করে ফেসবুকে পোস্ট যুবদল নেতার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
শিয়াল জবাই করে ফেসবুকে পোস্ট যুবদল নেতার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি জহিরুল ইসলাম (৩৫) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৫ জুন) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ (শুক্রবার) বাংলাদেশ উদীয়মান (ইমার্জিং) এবং ‘এ’ দলের যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পৃথক দুটি ম্যাচ রয়েছে। বিপিএল এবং Read more

নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি
নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি

নতুন মৌসুমে আরেকটি শিরোপা নিজেদের করে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। অথচ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কেউ কল্পনাই করতে Read more

নিখোঁজের ৫ দিন পর মিলল স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ
নিখোঁজের ৫ দিন পর মিলল স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ

নিখোঁজের পাঁচ দিন পর পাবনার ফরিদপুর উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার Read more

পাবনায় কেজিতে ২০ টাকা বেড়েছে মসুর ডালের দাম
পাবনায় কেজিতে ২০ টাকা বেড়েছে মসুর ডালের দাম

দেড় মাসের ব্যবধানে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বর্তমান খুচরা বাজারে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন