ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়।আটক জেলেদের মধ্যে ২১ জনকে ১০ দিনের কারাদণ্ড এবং তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের সময় ২৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের মধ্যে ২১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ জেলেকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।উল্লেখ্য, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মা ইলিশ সংরক্ষণে চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার পর প্রথম রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে: আলী রীয়াজ
স্বাধীনতার পর প্রথম রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর প্রকৃতপক্ষে এই প্রথম সকলে মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। Read more

চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর Read more

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা, পুলিশের সেই এসআই ক্লোজড
অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা,  পুলিশের সেই এসআই ক্লোজড

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে Read more

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।আজ বুধবার রাত ৮টার দিকে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন