এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা প্রত্যাশীত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত প্রয়োজনে সব পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।এ বছর শিক্ষার্থীদের নতুন নিয়মে এসএমএসের বদলে https://rescrutiny.eduboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে।ওয়েবসাইটটিতে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।পরবর্তীতে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্র বিশিষ্ট (যেমন- বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয়পত্র) বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।এরপর স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে উল্লেখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন নেই।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৬ Read more

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত Read more

কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু, দুই যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু, দুই যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ হোটেল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার Read more

জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

চুয়াডাঙ্গা-২ আসনে এক প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে উত্তেজনা
চুয়াডাঙ্গা-২ আসনে এক প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে উত্তেজনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ নুর হাকিম নামের একজনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ ওঠেছে, ‘আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন