সদ্য প্রকাশিত এইচএসসি’র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ পাশ করেনি। এ ঘটনায় উক্ত মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় অবস্থিত রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে এবছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশিত হলে জানা যায় ওই বিদ্যালয়ের সকলেই অকৃতকার্য হয়েছে।একজনও পাশ করতে না পারায় ওই মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের দায়িত্ব সচেতনতা সম্পর্কে প্রশ্ন তুলছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। ওই প্রতিষ্ঠানের জমিদাতা আব্দুল খালেক নয়ন ও স্থানীয় আলতাফ হোসেন জানান, ‘মহাবিদ্যালয়ের শিক্ষকরা ঠিকমত ক্লাস না নেয়ার কারণে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।’ আগামীতে ঐ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়মিত ক্লাস মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।  এ প্রসঙ্গে রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফখরুল ইসলাম জানান, ‘আমার কলেজ থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশ নিয়েছে। আমরা মোটামুটি ভাবে পাঠদান করে আসছি। কিন্তু বুঝতে পারছি না কিভাবে ১২ জনই  ফেল করল। গত বছর ৭ জন পরীক্ষা দিয়ে একজন পাশ করেছে। এ বছর আশা করেছি কমপক্ষে পাঁচ সাতজন পাশ করবে। কিন্তু দেখা গেল শতভাগ ফেল। এটা মেনে নিতে পারছি না। আমরা পরীক্ষার খাতা পুন:মূল্যায়নের আবেদন করবো।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, ‘১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলে ফেল করা বিষয়টি খুবই দু:খজনক। কি কারনে সব শিক্ষার্থী ফেল করেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষর কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। চলতি বছরে খরার Read more

‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে Read more

পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত
পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের Read more

দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ Read more

ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!
ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!

বাংলাদেশ পুলিশের অন্যতম আলোচিত থানা সাভারের আশুলিয়া। দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকাটি এখন আইনশৃঙ্খলার জায়গায় নয়, বরং সেখানকার Read more

লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪
লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় আছিয়া বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন