জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।জাতীয় সংসদ ভবনে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের একদিন আগে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করল সরকার। অবশ্য জুলাই সনদ স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা রয়েছে।এর আগে ১৬ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়। তারও আগে ১২ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।এ বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। আলী রীয়াজ এই কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন
বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন

বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ Read more

রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ

চট্টগ্রামের সাতকানিয়ায় অসময়ে তরমুজ চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। বর্ষা ও শরৎকালেও তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়ে Read more

নির্বাচনী তফসিলে ইসির সংশোধন
নির্বাচনী তফসিলে ইসির সংশোধন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন Read more

৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম
৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মাসকান্দাস্থ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পভুক্ত শিক্ষার্থীরা নীতিমালায় বিশেষ বৃত্তি সংযোজন, অযৌক্তিক শর্ত সংশোধন ও নীতিমালা পুনর্বিন্যাসসহ তিন দফা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন