রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিতই তিনি অংশ নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে। ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সও করছেন তিনি।  সদ্যই কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করা সাকিব নতুন করে আরও তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। দলটির প্রধান কোচ হিসেবে আছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন এই তারকা। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ৷এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে Read more

৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন, গণপিটুনিতে ১৯
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন, গণপিটুনিতে ১৯

চলতি বছরের তিন মাসে (এপ্রিল-জুন) সারা দেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৭৭ জন Read more

‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’
‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী Read more

বান্দরবানে বাড়িতে ঢুকে আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, আটক দুই
বান্দরবানে বাড়িতে ঢুকে আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, আটক দুই

পার্বত্য বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে Read more

গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর

ফিলিস্তিনের গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো Read more

ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা
ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন