এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস দেখা দিয়েছে। বিগত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। আবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ভয়াবহ এ ফল বিপর্যয়ের নেপথ্যে রয়েছে ইংরেজিতে ফেল। এবার অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬০ শতাংশের মধ্যে। শুধু ঢাকা ও বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজিতে পাসের হার ৭০ শতাংশের ঘরে।প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার পাসের হারে সবচেয়ে তলানিতে থাকা কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাস করেছেন ৬৫ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী। এছাড়া রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৬৮ দশমিক ৮২ শতাংশ, যশোরে ৫৪ দশমিক ৮২ শতাংশ, চট্টগ্রামে ৬৩ দশমিক ৭৬ শতাংশ, সিলেটে ৬৪ দশমিক ৫৩ শতাংশ, দিনাজপুরে ৬৪ দশমিক ৪৭ শতাংশ এবং ময়মনসিংহে ৬১ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।ইংরেজিতে সবচেয়ে ভালো করেছে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৫ দশমিক ১৬ শতাংশ। তারপরেই রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ইংরেজিতে ৭৩ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ করেছে। বিশেষ করে যশোর বোর্ডে ইংরেজিতে সবচেয়ে বেশি ফেল করেছে। সেখানে ইংরেজিতে ফেলের হার ৪৫ শতাংশের বেশি। ঢাকা ও বরিশাল ইংরেজিতে কিছুটা ভালো করলেও অন্য বোর্ডগুলোতে খারাপ করায় গড় ফলাফলে পিছিয়ে গিয়েছি আমরা।’এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে পাসের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। সবচেয়ে বেশি পাস করা ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে কম পাস করা কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ ফেল করেছেন ৪১ দশমিক ১৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য। গত বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি।এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে সব দিক দিয়ে এগিয়ে ছাত্রীরা। এ বছর ছাত্রীদের পাসের হার প্রায় ৬৩ শতাংশ। আর ছাত্রদের পাসের হার প্রায় ৫৫ শতাংশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) Read more

গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু
গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা বৃদ্ধির ঘোষণা দেয়ার পরই মুখ খেলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল Read more

মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর
মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

মেট্রোরেল যাত্রীদের জন্য ভাড়ার ব্যয় সাশ্রয়ী রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা Read more

সাজেকে বজ্রপাতে মূমুর্ষ নলেনটি ত্রিপুরা’র চিকিৎসা সেবা দিল বিজিবি
সাজেকে বজ্রপাতে মূমুর্ষ নলেনটি ত্রিপুরা’র চিকিৎসা সেবা দিল বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেকে বজ্রপাতে আহত নলেনটি ত্রিপুরা (২৬) মূমুর্ষ অবস্থায় চিকিৎসা সেবা দিয়েছে ৫৪ বিজিবি বাঘাইহাট জোন।মঙ্গলবার (২০ Read more

নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪
নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪

ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর Read more

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন