এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৯৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। পাসকৃতদের মধ্যে ছেলেদের সংখ্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ্যা ২২ হাজার ৪২০ জন। এ সমীকরণে পাসের হারে এগিয়ে মেয়েরা।এছাড়া এবার পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ্যে এগিয়ে রয়েছে মেয়েরা। এতে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ১ হাজার ১১৭ এবং মেয়েদের সংখ্যা ১ হাজার ৫৬৭ জন।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম পরিচয় জানা যায়নি।ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ
ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ

দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে রাস্তার মাটি কুড়ে রাখা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী তিন মাস আগে Read more

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনে নওগাঁয় ক্রিকেট কার্নিভাল
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনে নওগাঁয় ক্রিকেট কার্নিভাল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় আয়োজন করা হলো দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। রোববার (২২ Read more

বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন?
বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন?

চলতি মাসেই বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন