২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইনে প্রকাশ করা হবে ফল। তবে এসএসসি পরীক্ষার ন্যায় এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা কিংবা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলও প্রকাশ করা হবে সংশ্লিষ্ট বোর্ডগুলো থেকেই। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্ব স্ব উদ্যোগে ফল প্রকাশ করবে।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।প্রথমত, অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফল জানা যাবে। তৃতীয় পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা সম্ভব— এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।আর ফল প্রকাশ উপলক্ষ্যে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে।এদিকে, ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https: //rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। শিক্ষা বোর্ড বা অন্যকোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার Read more

নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক
নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

আন্দোলনের কারণে নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি Read more

জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। Read more

ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়
ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। দেখতে দেখতে ঈদের ছুটির বেশ কয়েকদিন শেষ হয়ে গেছে। এখন Read more

মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যু
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইর বাসস্ট্যান্ডের " সিঙ্গাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার " নামক একটি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় ২ নবজাতকের Read more

ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের
ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের

জাতিসংঘ সদর দফতরে এসকেলেটরে ডোনাল্ড ট্রাম্প উঠার সময় বিকল হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন