দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিউর রহমান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের চক শাহাবাজ গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আতিউর রহমান তার ইজিবাইকটি সড়কের পাশে দাঁড় করিয়ে যাত্রী উঠানামার কাজ করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতির যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা না থাকার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না
মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না

মহান আল্লাহ ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে পসন্দ করেন। তিনি বান্দাদের উদ্দেশ্যে বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর যুলুম করেছ Read more

ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা Read more

মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

দারিদ্র দূরীকরণ, বেকারত্ব হ্রাস ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা Read more

আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, 'বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে Read more

টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধ্বসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা

সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন