জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে সমুদ্রের তাপমাত্রা এখন এমন মাত্রায় পৌঁছেছে, যেখানে অধিকাংশ প্রবালের টিকে থাকা অসম্ভব। এক প্রতিবেদনে সোমবার এমন শঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।প্রথমবারের মতো গবেষকরা বলেছেন, পৃথিবী সম্ভবত একটি ‘বিপজ্জনক’ সীমারেখায় পৌঁছেছে। এতে বিশ্বের প্রকৃতিতে বড় ধরনের, এমনকি স্থায়ী পরিবর্তনও দেখা যেতে পারে।প্রতিবেদনের মূল লেখক এবং এক্সেটার বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও বিশ্বব্যবস্থাবিষয়ক বিজ্ঞানী টিম লেন্টন বলেন, দুঃখজনক বিষয় হলো– এখন আমরা অনেকটাই নিশ্চিত যে, আমরা উষ্ণ পানির বা উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রাচীরের একটি ‘বিপজ্জনক সীমা’ অতিক্রম করেছি। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ১৬০ জন বিজ্ঞানী প্রতিবেদনটি তৈরি করছেন।তারা এ বিষয়ে একমত যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার শিল্পপূর্ব যুগের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলেই অধিকাংশ প্রবালপ্রাচীর ধ্বংস হয়ে যাবে। আর কয়েক বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সে সীমারেখাকে ছুঁয়ে ফেলতে পারে।উষ্ণ সমুদ্রে চাপের কারণে প্রবালগুলো তাদের স্বাভাবিক রঙ ও খাদ্যের উৎস হারাচ্ছে। যদি সমুদ্র ঠান্ডা না হয়, তাহলে রং হারিয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া প্রবাল আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। তা ছাড়া খাবার না পেয়ে এগুলো ধীরে ধীরে মরে যায়।সূত্র : এএফপি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে: সালাহউদ্দিন আহমেদ
৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে। তবে অত্যন্ত ধীরগতিতে। আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, আগস্টের Read more

ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু
ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে বিখ্যাত চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে Read more

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি
মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি Read more

ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!
ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার Read more

ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রতিষ্ঠানটি Read more

বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন