আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে গত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়া ভাদাইলের মোঃ ইমন (২৩), মোঃ রাহুল (২৩), মোঃ সাইরোয়ার (৩০), মোঃ সানোয়ার (৩৩), এবং ফরিদপুরের মোঃ বায়েজিদ (২২)।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করে আসছিল। তাদের প্রত্যেকের নামেই একাধিক অস্ত্র এবং মাদক ব্যবসার মামলা এবং প্রমাণসহ অভিযোগ রয়েছে। এ বিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পে অভিযোগ আসলে ক্যাম্প থেকে গত রাতে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ইমন এবং রাহুলসহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত বিপুল দেশীয় অস্ত্র, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬
পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬

পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার Read more

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে হামিদা বেগম নামে এক নারীকে পারিবারিক কহলের জেরে হত্যার দায়ে স্বামী ইব্রাহিম মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না: ফখরুল
স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মতো রাজনীতি আর হবে না। জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর Read more

নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা: ১৭ দিন পর উদ্ধার
নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা: ১৭ দিন পর উদ্ধার

সেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর ১৭ দিন পর চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে জামালপুর সরিষাবাড়ীর স্বপন মুল্লাহ (৩০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন