ঝালকাঠি প্রতিনিধি: একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু।বুধবার (১৫ অক্টোবর) সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এ মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল, তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে। নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করেন।নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।পরে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী তাঁর এ কর্মসূচিতে অংশ নেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। Read more

প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল
প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল

গ্রীষ্মের খরতাপে পুড়তে থাকা প্রকৃতির মাঝে হঠাৎ এক আগুনলাল আবির্ভাব কৃষ্ণচূড়া। রাস্তার ধারে, স্কুল প্রাঙ্গণে কিংবা শহরের ব্যস্ত সড়কে, এ Read more

নেপালে রপ্তানি হলো আরও ২৭৩ মেট্রিক টন আলু
নেপালে রপ্তানি হলো আরও ২৭৩ মেট্রিক টন আলু

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে আরো ২৭৩  মেট্রিক টন স্টারিজ এবং লেডিরোজেটা জাতের আলু৷বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) Read more

ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক পাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি Read more

আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি Read more

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভরসা ট্রাক-পিকআপ
ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভরসা ট্রাক-পিকআপ

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদ যাত্রায় দ্বিতীয় দিনের মতো নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কিন্তু ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন