ঢাকার মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনাকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে রুহুল কবির রিজভী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে
চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাঁটি এলাকায় একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

টসে জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
টসে জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত। এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত Read more

বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন