যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি হামাস অস্ত্র নামিয়ে না রাখে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব; প্রয়োজনে সহিংসভাবেও। মার্কিন প্রেসিডেন্টের পূর্বের বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া যায়, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় থাকতে দেওয়া হতে পারে।এরইমধ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে, যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।তবে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় তারা আটজন চোখ বাঁধা, হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ব্যক্তিকে গুলি করে হত্যা করছে। ইসরাইলের সহযোগী হিসেবে ওই ব্যক্তিদের চিহ্নিত করে গুলি করে হত্যার দাবি করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন।এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি স্বাক্ষরের পর হামাস গাজার ‘ফিলিস্তিনি অপরাধী চক্র ও গোত্রীয় গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এমন পরিস্থিতিতে সংগঠনটির হাতে গাজার নিয়ন্ত্রণ না দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ট্রাম্প।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (২১ Read more

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ Read more

প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন
প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন