কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গত কয়েকদিন থেকে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে তার মায়ের কাছে গিয়ে কান্না করা রিপনের ভিডিও দুই বিপরীত দৃশ্য একসঙ্গে নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগমাধ্যমকে।সম্প্রতি টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে রিপনের মাকে বলতে শোনা যায়, ‘খুব কষ্ট করে মানুষ করছি, এখন পরিচয়ও দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান-ইজ্জত না থাকে!’প্রতিবেদনটিতে দাবি করা হয়, জনপ্রিয়তার শীর্ষে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন এখন স্ত্রী-সন্তান নিয়ে আলাদা বাড়িতে থাকেন এবং মা-বাবার খরচ বহন করেন না।এই প্রতিবেদনের পর থেকেই স্যোশাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই রিপনকে ‘অহংকারী’, ‘অবজ্ঞাকারী সন্তান’ আখ্যা দিয়ে মন্তব্য করেন।তবে পরিস্থিতি নাটকীয়ভাবে মোড় নেয় আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ার পরে। ওই ভিডিওতে দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন রিপন মিয়া। মাও ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন। রিপন মাকে জড়িয়ে ধরে বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!’ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যারা কিছুক্ষণ আগেও রিপনের কঠোর সমালোচনা করছিলেন, তাদের অনেকেই মন্তব্যের সুর পাল্টে ফেলেন। কেউ লিখেছেন, ‘মা-ছেলের সম্পর্ক পবিত্র। এই সম্পর্ক নিয়ে বিচারের আগে ভাবা দরকার।’ আরেকজন মন্তব্য করেন, ‘সাময়িক ভুল হতেই পারে, কিন্তু অনুতাপ থাকলে মাফ হওয়া উচিত।’বিষয়টি নিয়ে রিপন মিয়া জানান, ‘এই মুহূর্তে কথা বলার মানসিক অবস্থায় নেই। তবে খুব শিগগিরই সব প্রশ্নের উত্তর দেব। আমি আমার পরিবারকে সব সময় দেখে এসেছি, ভবিষ্যতেও দেখব। কারও কোনো কষ্ট থাকলে তা পূরণ করব। তবে যাঁরা আমার সরল মা-বাবাকে নিয়ে ব্যবসা করেছে, তাদের বিচার একদিন হবেই।’গত সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে রিপন অভিযোগ করেন, ‘কয়েকজন টেলিভিশন সাংবাদিক কোনো রকম অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে পড়ে। ঘরে নারী সদস্য থাকার পরও ভিডিও করে। তারা পরিবারকে হেনস্তা করেছে।’নেত্রকোনার সদর উপজেলার এক কাঠমিস্ত্রির ছেলে রিপন মিয়া প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। তার বানানো একটি ভিডিও ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত’ সহজ-সরল আবেগ ও দেশীয় আঞ্চলিকতার ছোঁয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ জীবনের কথাগুলো সুর আর শব্দে ভর করে পৌঁছে যায় লাখো মানুষের হৃদয়ে।তখন থেকেই তিনি কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পান। বিভিন্ন সামাজিক মাধ্যমে তার ফলোয়ারসংখ্যা ক্রমেই বাড়তে থাকে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে নানান বিতর্কও পিছু নেয়।রিপন মিয়াকে ঘিরে এই ঘটনার পর এক প্রশ্ন আবার সামনে চলে এসেছে ভাইরাল সংবাদের আড়ালে সত্যটা কোথায়? মা-ছেলের ব্যক্তিগত সম্পর্কের পরিপূর্ণ ছবি আমরা কি কখনো জানতে পারি? নাকি একাংশ দেখে রায় দিয়ে দিই? এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং জুলাই-অগাস্টে মানবতাবিরোধী Read more

নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী
নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন Read more

পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো
পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো

কাতার বিশ্বকাপ জেতার পর অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি অবসর নেবেন। তবে সে পথে হাঁটেননি মেসি। দেশের হয়ে নিয়মিত খেলে Read more

বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম
বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৬ অক্টোবর)। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটের লড়াই ততটাই ফিকে হয়ে Read more

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডারউইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন