ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় বুধবার (১৫ অক্টোবর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ড. ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।সফরের প্রধান আকর্ষণ ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ড. ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়।এ সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, Read more

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জা‌নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং Read more

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু
পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করায় এক মাস যন্ত্রনায় ছটফট করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাবনার মুনজিলা খাতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন