তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে এবার নতুন আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করবো, আগামীকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগ অবস্থান নেবো। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাবো। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসবো।’পূর্বঘোষণা অনুযায়ী—মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দেন এ শিক্ষক নেতা।তিনি আরও জানান, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখবো।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  
বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাতায়াত করেছে। এ সময় ভারতের সঙ্গে Read more

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ

স্পেন, জার্মানি, ফ্রান্স, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাবার ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও Read more

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, Read more

পুলিশের উদাসিনতায় অধরা আসামি
পুলিশের উদাসিনতায় অধরা আসামি

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বস্ত কর্মচারীর হাতে ব্যবসায়ী খুন হওয়ার ঘটনার এক মাস পার হলেও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের Read more

একমাত্র অবলম্বনকে হারিয়ে যা বললেন নিহত কাশ্মীরি যুবকের পরিবার
একমাত্র অবলম্বনকে হারিয়ে যা বললেন  নিহত কাশ্মীরি যুবকের পরিবার

জম্মু ও কাশ্মীরের পহেলগাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈসারণে এলাকায় বন্দুকধারীদের হামলায় মৃতদের মধ্যে একমাত্র কাশ্মীরি ব্যক্তি ছিলেন সৈয়দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন