বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মাহি, তবে স্বামী রাকিব কোথায়, তা জানেন না কেউ।মাহিয়া মাহি গত দুই-এক বছরে আলোচনার টেবিল যতটুকু দখল করেছেন, সেটুকু ব্যক্তিগত জীবনের জোরে। এবারও রিয়েল লাইফ নিয়ে আলোচনায়। গুঞ্জন উঠেছে রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে মিলে গেছেন তিনি।হঠাৎ করেই সোমবার (১৩ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীর সঙ্গে মিলে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে দুটি ছবি থেকে। সেখানে স্বামী সন্তানের সঙ্গে দেখা গেছে তাকে। ছবিটি মাহি নিজেই প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ একই ছবি প্রকাশ করেন রাকিবও। তিনি লিখেছেন, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।’ছবি দুটি প্রকাশের পর থেকেই গুঞ্জন সামাজিক মাধ্যমে। তবে কি রাকিব সরকারের সঙ্গে ফের মিলে গেলেন মাহি, এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটাগরিকদের মাথায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী-সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।এদিকে মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে। তবে এ নিয়ে মাহি-রাকিবের মন্তব্য পাওয়া যায়নি।এর আগে মাহি নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। শুরুতে চুপ থাকলেও পরে রাকিবও নিশ্চিত করেছিলেন এর সত্যতা। এ ঘটনা গত বছরের মাঝামাঝির।বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মাহি। অনেকের ধারণা, ট্রাম্পের দেশে থিতু হওয়া লক্ষ্য তার। অন্যদিকে রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পট পরিবর্তনের পর থেকেই আছেন আড়ালে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে বদ্ধপরিকর সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ প্রক্রিয়া বেশ জটিল। এ জটিলতা নিরসনে ভোটার হওয়ার Read more

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব
পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা
বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা

বড়াল নদীর দখল, দূষণ ও অবৈধ স্থাপনা অপসারণসহ পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের দাবিতে রাজশাহীর বাঘায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা Read more

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন