নিজ মাঠে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের হারের তিক্ততা এখনও ভুলে উঠতে পারেনি বাংলাদেশ দল ও সমর্থকরা। আজ সেই কষ্টের জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের যোদ্ধারা। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে।গ্রুপ ‘সি’-তে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি ড্র থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, তিন ম্যাচে পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। আজকের ম্যাচসহ গ্রুপপর্বে বাংলাদেশ দলের সামনে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ। তবে আজ হারের মুখ দেখলে মূল পর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে।গত ৯ সেপ্টেম্বর ঢাকার মাঠে স্বাগতিক হিসেবে মাঠে নেমেছিল বাংলাদেশ। গ্যালারিতে ছিল হাজারো দর্শকের ভালোবাসা ও সমর্থন। বিপরীতে হংকংয়ের সমর্থক ছিলেন অল্প কিছু। ম্যাচের শুরুতেই হামজা চৌধুরী গোল করে এগিয়ে দেন দলকে, তবে পরপর তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরে মোরসালিন ও শমিত সোমের গোল দলকে সমতায় ফেরালেও শেষ মুহূর্তে হংকংয়ের এক গোল ছিনিয়ে নেয় সম্ভাব্য জয় বা ড্রয়ের স্বপ্ন।আজকের ম্যাচটি বাংলাদেশ খেলবে প্রতিপক্ষের মাঠে। যদিও দেশ থেকে সরাসরি খুব বেশি সমর্থক সেখানে যাননি, তবুও হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি থাকবে উল্লেখযোগ্য। প্রমাণ হিসেবে বলা যায়—মাত্র দেড় ঘণ্টায় কাই তাক স্টেডিয়ামের ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে, যার বড় একটি অংশ কিনেছেন প্রবাসীরা।আজ বাংলাদেশে যারা খেলাটি সরাসরি দেখতে চান, তাদের জন্য ভরসা ‘বঙ্গ’ অ্যাপ। ম্যাচটি এই ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। আগের ম্যাচটি টেলিভিশনে টি-স্পোর্টসে দেখা গেলেও, এবারের ম্যাচ তাদের সম্প্রচারসূচিতে নেই। এছাড়া ‘স্পোর্টজফাই’ অ্যাপেও ম্যাচটি উপভোগ করা যাবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার Read more

গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!
গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!

ময়মনসিংহের গৌরীপুরে হিল্লা বিয়ের নামে প্রতারণার শিকার হয়েছেন এক নারী। পরকীয়া প্রেমিকাকে ঘরে তুলতে তার স্বামী এমন ঘটনা সাজিয়েছেন বলে Read more

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা
বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা

একদিন পরই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে দেশের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বৈশাখী মেলা মানেই রঙিন Read more

জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে
জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে Read more

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রিজ Read more

ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ
ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলদোভা ও ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন