গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে পারার জন্য’ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রশংসাও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইডেন লিখেছেন, ‘আজকের দিনটি এসেছে, এ জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তিবোধ করছি।’তিনি লিখেছেন, ‘শেষ পর্যন্ত জীবিত থাকা ২০ জন বন্দি, যারা অকল্পনীয় নরকযন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, তারা অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।  এবং গাজায় যারা অগণিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন, তাদের জন্যও আমি আনন্দিত।’সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে, যা আমি আশা করি স্থায়ী হবে এবং ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তার ভবিষ্যৎ বয়ে আনবে।’ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় সোমবার (১৩ অক্টোবর) প্রথম ধাপে ৭ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয় হামাস।  একইদিনে দ্বিতীয় ধাপে আরও ১৩ জন জিম্মিকেও মুক্তি দেয় ফিলিস্তিনের এ সশস্ত্র গোষ্ঠী।  বিনিময়ে ওইদিনিই ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে: টুকু
তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে: টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর Read more

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে Read more

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু Read more

খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন