আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় ভূঞাপুরের শিক্ষার্থীরা।জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। পরে জেলা পর্যায়ে নাগরপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। গোপালপুরকে ১–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এবং টাঙ্গাইল সদরকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে।সোমবার (১৩ অক্টোবর) বিকালে ফাইনালে ধনবাড়ী উপজেলা চ্যাম্পিয়ন দলকে ২–০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ভূঞাপুরের ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এসময় মাফিদুল ইসলাম মিশাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরে জেলা প্রশাসক শরীফা হকের হাত থেকে ট্রফি গ্রহণের পর বিজয়ের আনন্দে মেতে ওঠে খেলোয়াড় ও সমর্থকরা।এই সাফল্যের মাধ্যমে ভূঞাপুরের শিক্ষাঙ্গনে যুক্ত হলো নতুন এক গৌরব অধ্যায়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়েও বিদ্যালয়টি সাফল্য অর্জন করবে।বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইব্রাহীম খলিল বলেন, শহরের বড় বড় বিদ্যালয়ের মতো আমাদের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সরঞ্জাম কিংবা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ নেই। তারপরও তারা কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। গ্রামের বিদ্যালয় হিসেবে গ্রামবাসীর সহযোগিতা ও উৎসাহ সত্যিই প্রশংসনীয়।প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম বলেন, এই অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, এটি ভূঞাপুরের গৌরব। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।এদিকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাতে উপজেলা মিলনায়তনে খেলোয়ারদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ভূঞাপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় থানার ওসি এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ বিষয়ে ইউএনও মো. মাহবুব হাসান বলেন, ‘বিদ্যালয়টি আমাদের ভূঞাপুরের মুখ উজ্জ্বল করেছে। এ অর্জনে আমরা গর্বিত। জাতীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা চাই ভূঞাপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে নিজেদের পরিচিতি দেশের সর্বত্র ছড়িয়ে দিক।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ যাত্রী নিহত, আহত ২
মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ যাত্রী নিহত, আহত ২

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার Read more

লেভানডোভস্কি’র হ্যাট্রিকে বার্সার বড় জয়
লেভানডোভস্কি’র হ্যাট্রিকে বার্সার বড় জয়

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে দারুণ লড়াই করেও বার্সেলোনার বিপক্ষে জয় হাতছাড়া করেছে সেল্টা ভিগো। রবার্ট লেভানডোভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকই নির্ধারণ Read more

৫ নভেম্বর: নামাজের সময়সূচি
৫ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন