শেষ ওভারে ৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। কিন্তু তার করা প্রথম বলেই চার হাঁকিয়ে ম্যাচের রাশ টেনে নেন ডে ক্লার্ক। দ্বিতীয় বল ডট গেলেও তৃতীয় বলেই ছক্কা মেরে তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৩ উইকেটের হারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ এখন অনেকটাই কঠিন হয়ে গেল নিগার সুলতানাদের জন্য।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা, যিনি খেলেন অপরাজিত হাফ-সেঞ্চুরির ইনিংস।২৩৩ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় বিপর্যয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদা আক্তার—তার বলেই ক্যাচ তুলে ফেরেন তাজমিন ব্রিটস। মাত্র ৩ রানেই ভেঙে যায় প্রোটিয়াদের উদ্বোধনী জুটি।তবে দ্বিতীয় উইকেটে লরা উলভার্ট দলকে সামলে তোলেন। ৩১ রানে রানআউট হয়ে ফিরলেও অধিনায়ক ফেরার পর একপর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এখানেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে।কিন্তু ষষ্ঠ উইকেটে মারিয়ানা কাপ ও চার্লি ট্রায়নের ৮৫ রানের জুটি প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর পথ দেখায়। ৫৬ রান করে কাপ আউট হলেও ট্রায়ন ৬২ রানের মূল্যবান ইনিংস খেলেন। শেষ দিকে ডে ক্লার্কের অপরাজিত ২৯ বলে ৩৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিকানরা।বাংলাদেশের ইনিংসে শুরুটা ছিল ধীর কিন্তু স্থিতিশীল। ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক (২৫) ও ফারজানা হক (৩০) মিলে দলকে এনে দেন ৫০ রানের উদ্বোধনী জুটি—যা দীর্ঘদিন পর টাইগ্রেসদের জন্য এক স্বস্তির শুরু।তিন নম্বরে নামা শারমিন আক্তার আবারও প্রমাণ করেন তার নির্ভরযোগ্যতা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেন জ্যোতি, আর শারমিন তুলে নেন তার ফিফটি—৭৪ বলে স্পর্শ করেন এই মাইলফলক।ইনিংসের শেষ দিকে ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া স্বর্ণা খেলেন দুর্দান্ত ইনিংস। মাত্র ৩৪ বলে ফিফটি তুলে বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ দিকে রিতু মণির ৮ বলে অপরাজিত ১৯ রানে ভর করে ২৩২ রানে থামে বাংলাদেশের ইনিংস।শেষ ওভারের রোমাঞ্চে শেষ পর্যন্ত ফলটা প্রোটিয়াদের পক্ষে গেলেও ম্যাচজুড়ে লড়াই করে গেছে বাংলাদেশের মেয়েরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইলন Read more

আবহাওয়া ও রোজার কথা মাথায় রেখে নির্বাচন চান জামায়াত আমির
আবহাওয়া ও রোজার কথা মাথায় রেখে নির্বাচন চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আবহাওয়া ও রমজানের সময়সূচি বিবেচনায় ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পাপমোচনের আশায় দেশের Read more

আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন
আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগে এবং বিচার Read more

পশ্চিম তীরে অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল
পশ্চিম তীরে অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল। পশ্চিম তীরজুড়ে ১৯টি বসতি স্থাপনকারীদের আউটপোস্টকে বৈধতা দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন