ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।সোমবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় শিক্ষা ভবনের সামনে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবির।তিনি বলেন, ‘উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের জানিয়েছেন তাদের অধ্যাদেশ জারি করতে আর কী কী প্রশাসনিক ধাপ বাকি আছে। তারা ৬ হাজারের বেশি মতামত পেয়েছেন বলে জানিয়েছেন, সেগুলো সংকলন করা হচ্ছে। এরপর তারা অংশীজনদের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবেন।’তিনি বলছেন, এই মুহূর্তে চাপের মুখে অধ্যাদেশ দিয়ে দেওয়া তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা হয়ে উঠবে না।আবির বলেন, মতামতগুলো বিশ্লেষণ করা হয়ে গেলে ৮০ শতাংশ কাজ শেষ হবে বলে মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে।কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমাদের অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেব। তবে মনে হয় না আজকের মত থাকার দরকার আছে।’পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু রাত হয়ে গেছে, আমাদের এখানে মেয়ে শিক্ষার্থীরাও আছে, স্থগিত করলাম।’এদিন বেলা ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ঢাকা কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সেখানে যোগ দেন।উল্লেখ্য, রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।গত ৯ অক্টোবর পর্যন্ত ইমেইলে ও সরাসরি মতামত সংগ্রহ করা হয়। রোববার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ৬ হাজারেরও অধিক মতামত পাওয়া গেছে।বর্তমানে মতামতগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সঙ্গে শিগগিরই ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।এদিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকে পর্যায়ের শিক্ষার্থীরা রোববার সকালে সায়েন্সল্যাব এলাকায় মিছিল ও কয়েক মিনিট সড়ক অবরোধ করে এবং সোমবার দুপুরে মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি ‘স্বকীয়তা’ রক্ষার দাবি জানিয়েছেন।আর কলেজগুলোর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা স্কুলিং সিস্টেমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত
পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের আন্দোলন শেষে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আপাতত Read more

মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার
মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন নামে এক ব্যক্তির পুকুর থেকে ৩২৬ রাউন্ড ৭.২৬ চায়না রাইফেলের গুলি উদ্ধার Read more

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই Read more

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন