হেফাজতে ইসলাম দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমবার (১৩ অক্টোবর) দলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তাই জাতীয় নির্বাচনে কোনো জোট বা আসন সমোঝোতায় যাবে না সংগঠনটি।সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না।লিখিত বক্তব্য তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এ ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত।এ সময় রাষ্ট্রীয়ভাবে ৫ মে’ কে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠনটি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা
উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাশেদুল ইসলাম রাশু (৩৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। রাশেদুল উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাঈদ এর Read more

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু৷মঙ্গলবার (৬ Read more

এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা
এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে Read more

৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন