নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, ব্যাটিং ব্যর্থতায় আর অভিজ্ঞতার অভাবে সেই সেই ম্যাচে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই হারে সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে পড়লেও এখনও রয়েছে কিছু সম্ভাবনা। আজ (সোমবার) বিশাখাপত্তনমে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ইতিমধ্যেই ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ভারতরে বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে।বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের শুরুটা হয়েছিল চমৎকারভাবে। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বমঞ্চে প্রথম জয় তুলে নেয় টাইগ্রেসরা। মারুফা আক্তারের বিধ্বংসী ইনসুইং, রুবাইয়া হায়দারের অভিষেক ফিফটি—সব মিলিয়ে ছিল এক দারুণ জয় ছিনিয়ে এনেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এরপরই হোঁচট। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হিদার নাইটের ৭৯ রানের ইনিংস আর বিতর্কিত আম্পায়ারিংয়ে ম্যাচ হাতছাড়া হয়।নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একবার বোলাররা কাজের কাজ করলেও, ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১২৭ রানেই শেষ হয়ে যায় ইনিংস।ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২১ ম্যাচে মাত্র ৩ বার জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগ্রেসরা।তবে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও, ভারতের মাটিতে ফিরে দাঁড়িয়েছে দ্রুত। টানা দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে ভালো ছন্দে রয়েছে দলটি।এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দুই হারে বাংলাদেশ সেমির দৌঁড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে টাইগ্রেসরা। ফলে শেষ চারে পৌঁছাতে হলে সামনের ম্যাচগুলো জয়ের বিকল্প নেই জ্যোতিদের। আট দলের বিশ্বকাপে আজকের পর আরও তিন খেলা বাকি বাংলাদেশের। নিগারদের পরের ম্যাচগুলো যথাক্রমে ১৬ অক্টোবর বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর পাটিলে শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর পাটিলে ভারতের বিপক্ষে। নারী বিশ্বকাপের ফাইনাল ২ নভেম্বর। সেমিফাইনাল দুইটি যথাক্রমে ২৯ ও ৩০ অক্টোবর।  সেমিফাইনালে যেতে হলে এই তিন ম্যাচেই জয় চাই, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। বিশ্বকাপে টিকে থাকতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই নিগারদের। ভুল শুধরে, সাহসী ক্রিকেট খেলতে পারলেই হয়তো ফিরতে পারে সেমিফাইনালের রেসে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে Read more

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার Read more

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ Read more

শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর
শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে Read more

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন