নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।অভিযুক্ত কর্মচারী মো. আবু সুফিয়ান মোল্লা সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন বলে মনে করছে কর্তৃপক্ষ।এই কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আদেশে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত 'খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল Read more

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন