বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১২ সেপ্টোম্বর) দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন এ রিমান্ডের আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় হাসিবুরের কাছ থেকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান দুদক কর্মকর্তারা।ঘটনার পর দুদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।সর্বশেষ রোববার দুদকের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। একই দিনে তাদের জামিন আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

আনোয়ারায় নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা, মাধ্যমিকে বই সংকট
আনোয়ারায় নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা, মাধ্যমিকে বই সংকট

নতুন বছরের প্রথম দিনেই আনোয়ারা উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বই পেলেও মাধ্যমিক স্তরে দেখা দিয়েছে ব্যাপক সংকট। প্রাথমিক শিক্ষা Read more

বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ Read more

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু
এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ Read more

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

কারো পৌষ মাস কারো সর্বনাশ। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পৌষের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন