যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।তিনি বলেন, আপন মোটরসাইকেলে করে শার্শার পোতাপাড়া নানা বাড়ি যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌঁছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এসময় আপন মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে আপনকে ঢাকায় রেফার করা হলে ঢাকা পৌঁছানোর আগেই সন্ধ্যার দিকে তিনি মারা যান।শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তারা থানায় মামলা করেনি। মামলা করতে তারা অনাগ্রহী। মরদেহ তাদের হেফাজতে রয়েছে। মামলা করতে চাইলে অবশ্যই আমরা সব রকম সহযোগিতা করবো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি নিরপেক্ষ: প্রেস সচিব
সরকার জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি নিরপেক্ষ: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর Read more

শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র আল জাজিরার অনুসন্ধানে
শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র আল জাজিরার অনুসন্ধানে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২৩ জুলাই) ‘জুলাইয়ে হাসিনার ৩৬ দিন (Hasina 36 Days in July)’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনের Read more

রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে
রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে

যুদ্ধ শেষে করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি রাশিয়ার সাথে যারা বাণিজ্য করে তাদের Read more

অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?
অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?

আর্থিক সংকট বা অস্থির সময়ে প্রথাগতভাবেই এই মূল্যবান ধাতুটিকে নির্ভরযোগ্য ও দৃশ্যমান সম্পদ হিসেবে দেখা হয়। কিন্তু স্বর্ণ কি সত্যিই Read more

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন