বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।রোববার বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা পুনপ্রতিষ্ঠাকল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।কমিশনের ই-মেইলে (feedback@neic-bd.org)অথবা ওয়েবসাইটে (www.neic-bd.org) উল্লেখিত ‘মতামত ও সুপারিশ’ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন। টেলিফোনের মাধ্যমে বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দেওয়ার উদ্দেশ্যে উল্লিখিত সময়ে ঢাকার শের-ই-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের ২ নম্বর ব্লকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। কমিশনের টেলিফোন ০২-২২২২১৫৬৪৭ ও মোবাইল ০১৫৫০০৪২০৬০। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’
‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম।সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি Read more

আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ। শনিবার (১২ জুলাই) সকাল Read more

বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে Read more

উবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ, অচেতন ৫
উবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ, অচেতন ৫

টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট করার চেষ্টা করা হয়েছে। এসময় পরিবারের কর্তাব্যক্তিসহ ৫ জন কুমুদিনী হাসপাতালে Read more

x
x

Hacked by CoupDeGrace

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন