কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভয়াবহ নদীভাঙনের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে বহু বাড়ি, রাস্তা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে বসতভিটা হারানোর আশঙ্কায় পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।এ পরিস্থিতিতে মাটি খনন বন্ধ ও ড্রেজার কার্যক্রমের প্রতিবাদে ভুক্তভোগীরা ১২ অক্টোবর (রবিবার) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় কিছু নামধারী আওয়ামী লীগ ও বিএনপি নেতার যোগসাজশে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ তাদের জমি ও ঘরবাড়ি হারাচ্ছেন।ভুক্তভোগীরা জানান, ২০২৩ সালে সরকারি উদ্যোগে ভেকু ব্যবহার করে নদী খনন করা হলে তাতে আশপাশের কোনো ক্ষতি হয়নি। কিন্তু সম্প্রতি ড্রেজার ব্যবহার করে পুনরায় খনন শুরু হওয়ায় আশপাশের গ্রামগুলোর মাটি ভেঙে পড়ছে, বসতবাড়ি ও কৃষিজমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন বন্ধ করে পুনরায় ভেকু ব্যবহার করে সরকারি খনন কাজ সম্পন্ন করার দাবি জানান।পরে, মানববন্ধন শেষে তারা গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি জমা দিতে যান। তবে জেলা প্রশাসক দাপ্তরিক কাজে বাইরে থাকায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্মারকলিপি জমা দিতে বিলম্ব হচ্ছে বলে জানায় ভুক্তভোগীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?

নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, Read more

প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য
প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা Read more

ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার
ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার

টানা বৃষ্টিতে ঝালকাঠি পৌর এলাকার অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ৩ Read more

নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর থেকে হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত মো: সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ নরসিংদী সিপিএসসি। উপজেলার Read more

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়
যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়

সন্ধ্যা নামলেই কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়ক যেন ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়। পাহাড়ি ঢালু পথ ধরে কেউ যদি যাত্রা শুরু করেন, তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন