বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তা ওমর সানিকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছে থাকা ৩০ কেজি ইলিশ এবং ১৫ কেজি পাঙাশ মাছ জব্দ করা হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে অংশ নেন ইলিশ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মো. এমদাদুল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি এবং কোস্টগার্ডের একটি টিম।এ সময় তাদের ওপর একদল বিপথগামী জেলে দেশীয় অস্ত্র দা, কুড়াল, চাপাতি, ইট, সুড়কি দিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আকটকৃতদের মধ্যে ৯ জন এলাকায় ডাকাত হিসেবে পরিচিতি।তাদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বাদী হয়ে মৎস্য আইনের পাশাপাশি পেনাল কোডের ধারায় মামলা করেন।রোববার (১২ অক্টোবর) সকালে আটককৃতদের মধ্যে পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মোস্তফা বেপারি (১৯), সোহেল (১৯), আল আমিন গাজী (৩৫), জাহের মাতব্বর (৩৫) ও রুবেল (২২)। হামলা ও ২৭ জেলে আটকের সত্যতা রোববার বিকেলে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মো. ওমর সানি বলেন, অভিযানে জব্দ করা ৩০ কেজি ইলিশ ও ১৫ কেজি পাঙাশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, ‘আটককৃত জেলেদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, “সংবিধান হবে গণ মানুষের, যেখানে জনতার মৌলিক অধিকার Read more

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া Read more

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ভল্কহেডসহ একজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।বৃহস্পতিবার (০৭ Read more

তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব
তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের (৮১) শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে Read more

তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা
তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা

ভোরের কনকনে ঠান্ডা আর হালকা কুয়াশার আবরণে শনিবার (১০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সকালে শীতের দাপট Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন