ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী বিশ্বকাপের পর আর দেখা যাবে না। তার আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন কোহলি।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। দলটির সঙ্গে মিশে গেছে তার সবকিছু। এই দলের হয়ে শীঘ্রই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।কোহলির মতো ক্রিকেটার আরসিবির সঙ্গে থাকায় দলটির ব্র্যান্ড ভেল্যুও অনেক। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে আরসিবির আর্থিক খাতে। আইপিএল থেকে অবসরের ভাবনায় নতুন করে আর কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না কোহলি।রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তবে কোহলি তার বিকল্প খুঁজতে বলেছেন।এদিকে মাঠের ক্রিকেটেও কোহলির শেষের ছাপ স্পষ্ট। লম্বা সময় দলটিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ মৌসুমের আগেও তাকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটাতে রাজি হননি তিনি। তরুণ রজত পাতিদারকে দেওয়া হয় অধিনায়কত্ব। অর্থাৎ, নেতৃত্বেও বিকল্প তৈরির চেষ্টা করছে আরসিবি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু
হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার সম্ভাবনাকে নাকচ করেননি। গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, Read more

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার Read more

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ কারিগর পড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোতালেবকে Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ

সোনারগাঁয়ে কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন