রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ রবিবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মিরাজ হোসেন (২৬) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫)।ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন ও ফাহিম আহম্মদ শাহকে গ্রেপ্তার করে।বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল রমনা মডেল থানাধীন শিল্পকলা একাডেমি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মোবারক হোসেন পলক ও মো. ফারুক হোসেন আকনকে গ্রেপ্তার করে।রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াহেদুল ইসলাম খান সজিবকে গ্রেপ্তার করে।পরে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে মো. মিরাজ হোসেনকে এবং একই সময়ে গুলশান বিভাগের আরেকটি দল বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ আলীকেগ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!

যশোর সদর উপজেলার শানতলার  'যশোর ফিলিং স্টেশন' থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ Read more

নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাসপাতালে নেওয়ার পথে Read more

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। অগ্নিকাণ্ডে ১৬ টি মুদি দোকান পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক
টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে করে সড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন