কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাত পনে ১২ টার দিকে ডিউটিরত পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম নিজ বাড়িতে মাদক বিক্রি করছে। বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারকে জানান। পরে ওসির নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে ওই মাদক ব্যবসায়ী দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী খোকন মিয়ার ঘর থেকে ২২ বোতল ভারতীয় মাদক দ্রব্য ইস্কাপসহ দুই স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাইছার (৩২) এবং শহিদুল ইসলাম শহীদ (৩১) Read more

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য Read more

দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা
দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা

পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ Read more

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের গির্জা মহল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন