উপজেলায় উন্নীত হওয়ার ৩২ বছর পেরিয়ে গেলেও এখনও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত দ্বীপ জেলা ভোলার অন্যটি বিচ্ছিন্ন দ্বীপ ‘মনপুরা’ উপজেলার দেড় লাখ মানুষ। দিন-রাত মিলিয়ে মাত্র ৩ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন এই দ্বীপ উপজেলার বাসিন্দারা। ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) দুটি জেনারেটরের মাধ্যমে মাত্র ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ দিতে সক্ষম। যেখানে কমপক্ষে ৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।নদীভাঙন রোধ ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বিদ্যুতের তেমন কোনো উন্নয়ন ঘটেনি চারদিকে মেঘনাবেষ্টিত এই উপকূলে। বিদ্যুতের দাবিতে এ উপজেলার বাসিন্দারা দফায় দফায় বিক্ষোভ, মানববন্ধন ও বড় পরিসরে আন্দোলন করলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি। অনেক তিক্ত অভিজ্ঞতার মাঝেও সম্প্রতি বিদ্যুৎ নিয়ে আশার আলো দেখছে মনপুরার দেড় লাখ মানুষ। এরই মধ্যে বৈদ্যুতিক অবকাঠামোর পূর্ণ উপযোগিতা নিশ্চিতকরণের বিষয়ে কারিগরি দিক, সুবিধাদি ও চ্যালেঞ্জসমূহ বিবেচনা করে মনপুরা উপজেলাকে জাতীয় গ্রিডের আওতায় আনতে মতামত ও সুপারিশ প্রদানের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। অবশেষে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সচিব পর্যায়ের একটি টিম মনপুরায় পরিদর্শনে আসেন। এ উপলক্ষে গত শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের (পরিকল্পনা) অতিরিক্ত সচিব নূর আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।এ সময় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান, নির্বাহী পরিচালক (ওজোপাডিকো) প্রকৌশলী রোকনুজ্জামান, পরিচালক মনিরুজ্জামান, পরিচালক মো. আবদুল আজিজ, উপসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ ও সিনিয়র সহকারী সচিব হাসান সাদী।সভায় বক্তারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে মনপুরার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুতের আলোয় আলোকিত হবে এই অবহেলিত জনপদ। শিগগিরই নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করে ২৪ ঘণ্টা বিদ্যুতের আওতায় আনা হবে মনপুরা উপজেলাকে। প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ বিভাগের (পরিকল্পনা) অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, মনপুরার মানুষ যেন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পায়, সেই জন্য দুটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে। একটি তজুমুদ্দিন উপজেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর কলাতলী হয়ে মনপুরা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্থাপন করা। অন্যটি হলো, চরফ্যাসন উপজেলা থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরাসরি মনপুরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা। তাছাড়া এখানে নবায়নযোগ্য বিদ্যুতের উপযোগিতা অনিশ্চিত। আশা করি দ্রুত সময়ের মধ্যে মনপুরায় ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডের বিদ্যুৎ চালু হবে।এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমীমুল ইহসান জসীম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমান প্রমুখ।সোহাগ মাহামুদ সৈকত/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার Read more

দগ্ধ হওয়ার ১৬ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন নাজমা বেগম
দগ্ধ হওয়ার ১৬ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন নাজমা বেগম

ভোলার চরফ্যাশনে রান্নার সময় দুর্ঘটনায় দগ্ধ হওয়া গৃহবধূ নাজমা বেগম অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত
পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় Read more

পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি
পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি

বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানকে এবার ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি ফের কোনো ‘অন্যায়’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন