ময়মনসিংহে জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ময়মনসিংহ-ঢাকা রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।আজ রবিবার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহের কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখপ্রকাশ করার পরেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন। এরপর রাত ৯টা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।এর জের ধরে শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টা থেকে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস সেখানে আটকা পড়ে।বৈষম্যবিরোধী নেতাকর্মীদের দাবি ছিল, দোষীদের বিচারসহ জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার এবং তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখা। এ সার্ভিসে আমিনুল হক শামীমের ১৬টি বাস আছে। অপরদিকে পরিবহন শ্রমিকদের দাবি ছিল, আটক শ্রমিককে মুক্তি দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পরে ছাত্র প্রতিনিধি ও পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধান্ত হয়, আমিনুল হক শামীমের ১৬টি বাসের চলাচল বন্ধ থাকবে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলন থেকে সরে আসেন, অপরদিকে পরিবহন শ্রমিকরাও বাইপাস থেকে অবরোধ তুলে নেন।ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে।এদিকে যাত্রীরা জানান, দ্রুত সকল সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা না হলে আরো বেশি ভোগান্তিতে পড়তে হবে। তাই দ্রুত এই সকল সমস্যার সমাধান করে ভোগান্তি কমানোর কথা বলেন যাত্রীরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি
ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া Read more

জামিন পেলেন ইমরান খান
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার Read more

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন
নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১২টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে Read more

যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য
যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য

বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে দেশ আর এই তথ্য প্রযুক্তি অপব্যবহার করে সিরাজগঞ্জে চৌহালীতে দিনে রাতে কিছু অবৈধ চক্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন