রেমা বনে কমছে শকুন, ‘বিশেষ রেস্তোরাঁতেও’ খাবার নেই। রেমা বনে শকুনের রেস্তোরাঁ বা ফিডিং স্টেশনে খাবার খাচ্ছে ৩টি শকুনের একটি দল। ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে ছবিটি তোলা। রেমা-কালেঙ্গা বন, যে বনকে বলা হয় বন্যপ্রাণের অভয়ারণ্য। সেই বনেই অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে শকুন। ‘প্রকৃতির ঝাড়ুদার’ এই প্রাণীর সংখ্যা রেমা-কালেঙ্গা বনে দিন দিন কমছে। শকুন সংরক্ষণে করা হয়েছিল ‘বিশেষ রেস্তোরাঁ’। সেই রেস্তোরাঁতেও এখন খাবার নেই, কমে গেছে শকুনের খাবার।রেমা-কালেঙ্গায় শকুন কমার কারণ হিসেবে অনেকে মনে করেন, এখানে শকুনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেই। এ ছাড়া খাদ্য সংকট, বন উজারের ফলে আশ্রয়স্থল বিনষ্ট, প্রাণীর ওষুধে ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার ইত্যাদি সমস্যা রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) সূত্র জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে মহাবিপন্ন বাংলা শকুনের ৩৮টি পরিবারে ৬০টি শকুন ছিল। তবে বর্তমানে সেই সংখ্যা কমে গেছে। এখন ৩০ থেকে ৩৪টি শকুন দেখা যায়। স্থানীয়রা বলছেন, মাঝেমধ্যে এখানে ৬টি শকুনের একটি দল দেখা যায়।আইইউসিএন-এর সিনিয়র অফিসার সুলতান আহমেদ জানান, শকুনের প্রজননের সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এ সময় প্রতিমাসেই শকুনের খাবারের জন্য একটি করে গরু দেওয়া হতো। একটি শকুন বছরে একটি ডিম দেয়। মোট ডিমের ৪০ শতাংশ থেকে বাচ্চা হয়। এতে শকুন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও প্রতি বছর শকুনের সংখ্যা কমছে। শকুন রক্ষার জন্য ময়না বিলে ২০০ ফুট উঁচু শতাধিক গাছ সংরক্ষণ করা হয়েছে। সেখানে শকুন নিজেদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে। শকুন রক্ষায় গত ৭ বছরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বন বিভাগ ও আইইউসিএন, যা চলমান। সুলতান আহমেদ জানান, এই বনে ৫ সদস্যবিশিষ্ট কমিটি কাজ করছে। কমিটির কাজ হলো এখানে যাতে রোগাক্রান্ত অসুস্থ কোনো গরু জবাই না করা হয়। অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত এখানে কোনো গরু জবাই করা হয়নি। তিনি বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান।শকুনের নিরাপদ খাবারের জন্য ‘বিশেষ রেস্তোরাঁ’ করা হয়েছে। আইইউসিএন ও বন অধিদপ্তরের উদ্যোগে এই রেস্তোরাঁ চালু হয় ২০১৪ সালে। ১১ বছরে প্রায় অকার্যকর হয়ে পড়েছে রেস্তোরাঁ। এখানে দেওয়া হচ্ছে না খাবার। প্রাণী গবেষক সীমান্ত দিপু জানান, রেমা বনে শকুনের রেস্তোরাঁর পাশাপাশি একটি শকুন মনিটরিং সেন্টারও আছে। সেই ঘরের ভেতর থেকে ছোট্ট একটি ছিদ্র দিয়ে শকুনের জন্য রেস্তোরাঁটির সবকিছু দেখা যেত। এ ব্যবস্থাটি শকুন সংরক্ষণের দারুণ পদক্ষেপ ছিল।রেমা বনবিটের বিট কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘আমি রেমা বিটে ছয় মাস হয়েছে যোগদান করেছি। যোগদানের পর থেকে এ পর্যন্ত শকুনের রেস্তোরাঁয় কোনো খাবার দিতে দেখিনি। তবে শুনেছি এখানে একটি শকুনের রেস্তোরাঁ আছে। ১০-১২টি শকুন এখানে দেখা যায়। এদের নিয়ে বন বিভাগ ও আইইউসিএন কাজ করছে।’ বাংলাদেশে শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারি নির্দেশনা মতো তারা কাজ করছেন বলে জানান আব্দুর রউফ। তিনি এ ব্যাপারে বন বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান।হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমি এ মাসেই এখানে যোগদান করেছি। শুনেছি এখানে শকুনের জন্য একটি রেস্তোরাঁ আছে। শকুন সংরক্ষণে আমি কাজ করব।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার) বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে। চলছে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল।৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও Read more

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অপরাধে দুই মুদি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা
আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা

কুমিল্লার মেঘনা উপজেলায় আউশ ধানের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। Read more

লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কম সংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার Read more

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাড়কাঁপানো ঠান্ডায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন