জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি ৩ সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার এই কর্মকর্তা এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বরত ছিলেন। এখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনা হল।আজ রবিবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। সেই জায়গায় সাবেক অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়, যাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠিয়েছিল।দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও এক বছর পর গত ২১ সেপ্টেম্বর মোখলেসুর রহমানকে সে দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়।দায়িত্ব পালনকালে গণহারে জেলাপ্রশাসক বদলাতে গিয়ে বিপুল ‘আর্থিক লেনদেনের’ অভিযোগে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন মোখলেসুর রহমান। যদিও সেসব অভিযোগের ‘বিন্দু বিসর্গেরও সত্যতা নেই’ বলে তিনি দাবি করেন।তাকে সরানোর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের পদটি খালিই ছিল। তাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও পদোন্নতির কাজ প্রায় স্থবির হয়ে যায়। কিছু আর্থিক বিষয়ও আটকে থাকে।গুরুত্বপূর্ণ ওই পদে নতুন কাউকে দায়িত্ব দিতে সময় নিচ্ছিল অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ‘রাজনৈতিক তদবির ও পরামর্শের চাপে’র কথাও বলেছিলেন বর্তমান ও সদ্য সাবেক কয়েকজন কর্মকর্তা।শেষ পর্যন্ত সেই দায়িত্ব দেওয়া হল ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা এহছানুল হককে। গত বছর অগাস্টে ক্ষমতার পালাবদলের পর তাকে চুক্তিতে সরকারি চাকরিতে ফিরিয়ে এনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। Read more

ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ Read more

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।রবিবার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড Read more

বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩
বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩

বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন