গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম): বাংলাদেশের রাজনীতিতে চট্টগ্রাম সবসময়ই একটি ‘বারোমাসি উত্তাপের কেন্দ্রবিন্দু’। এক সময় এই অঞ্চল ছিল বিএনপির অপ্রতিরোধ্য দুর্গ। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই জেলা থেকে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছিল। কিন্তু ২০০৮ থেকে টানা তিন নির্বাচনে দলের পরাজয় ও রাজনৈতিক স্থবিরতার পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে চট্টগ্রামের বিএনপি রাজনীতি।অন্যদিকে, জামায়াতে ইসলামী ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। দলটি চট্টগ্রামের ১৬টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং এখন ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছেন তাদের প্রার্থীরা।বিএনপির দিকে তাকালে দেখা যায়, চট্টগ্রামের ১৬টি আসনে প্রায় শতাধিক নেতা দলীয় মনোনয়নের আশায় তৎপর। প্রতিটি আসনে ৬-৭ জন করে মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয়। কেউ ফেসবুক পোস্ট দিচ্ছেন, কেউ জনসংযোগে ব্যস্ত, কেউ আবার কেন্দ্রে ছুটছেন প্রতিদিন।বিশেষ করে ৬টি আসনে (চট্টগ্রাম-২, ৫, ৬, ৯, ১০ ও ১৬) হেভিওয়েট নেতাদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। এই আসনগুলোর যেকোনো এক প্রার্থী মনোনয়ন পেলে অপরজন বাদ পড়বেন–ফলে দলীয় অভ্যন্তরে তৈরি হচ্ছে নীরব চাপা উত্তেজনা।চট্টগ্রাম এক সময় বিএনপির ‘হৃদপিণ্ড’। প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরী, প্রয়াত আব্দুল্লাহ আল নোমান, জাফরুল ইসলাম চৌধুরী, এম মোরশেদ খান, আমির খসরু মাহমুদ চৌধুরী–এই নামগুলো একসময় রাজনীতির পরতে পরতে প্রতিধ্বনিত হতো কর্ণফুলী পাড়ে। আজ সেই ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে নেমেছেন নতুন ও পুরনো নেতারা।তবে এবার বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ প্রতিযোগিতা। একাধিক হেভিওয়েট প্রার্থী একই আসনে মনোনয়ন চাইছেন। দলীয় ভারসাম্য রক্ষা করাই হবে কৌশলগত মূল পরীক্ষা।চট্টগ্রাম-১ (মীরসরাই): এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন– উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বড়তাকিয়া গ্রুপের কর্ণধার ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মরহুম জেডএ খানের পুত্র জিয়াদ আমিন খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান (বর্তমানে বহিষ্কৃত)।চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): মনোনয়ন প্রত্যাশী– বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ও বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন, সাবেক বিচারপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জী।চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): মনোনয়নপ্রত্যাশী– বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুল রহমান ভূঁইয়া মিল্টন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক কামাল পাশা বাবু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ একক প্রার্থী হিসেবে দৌড়ে আছেন।চট্টগ্রাম-৫ (হাটহাজারী): হেভিওয়েট লড়াইয়ের কেন্দ্র– বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক এবং সাবেক হুইপ ও সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা।চট্টগ্রাম-৬ (রাউজান): রাজনৈতিক ভারী নামগুলো– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ফারহাত কাদের চৌধুরী।চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): মনোনয়নপ্রত্যাশী– বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আজম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): মনোনয়নপ্রত্যাশী– দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): মনোনয়নপ্রত্যাশী– চসিক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম এবং নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাংবাদিক আলমগীর নূর।চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী): মনোনয়নপ্রত্যাশী– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে তরুণ শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): মনোনয়নপ্রত্যাশী– বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামী প্রার্থী শফিউল আলম (আগেই ঘোষণা হয়েছে)।চট্টগ্রাম-১২ (পটিয়া): মনোনয়নপ্রত্যাশী– দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, বিএনপি নেতা সৈয়দ শাদাত আহম্মেদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এম ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক নেতা শহীদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী সিরাজ উল্লাহ।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): মনোনয়নপ্রত্যাশী– চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা আলী আব্বাস, সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, নগর বিএনপির সাবেক নেতা কাজী খোরশেদ আলম।চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): মনোনয়নপ্রত্যাশী– চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিলুর করিম, বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমএ হাশেম রাজু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): মনোনয়নপ্রত্যাশী– দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন।চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মনোনয়নপ্রত্যাশী– কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, কারা নির্যাতিত ছাত্র নেতা মফিজুর রহমান আশিক, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, তার ভাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পিপি আশরাফ হোসেন রাজ্জাক।চট্টগ্রামের মাঠে বিএনপির রাজনীতি এখন পুনর্গঠনের পথে। একদিকে পুরনো নেতাদের অভিজ্ঞতা, অন্যদিকে তরুণ প্রজন্মের উচ্ছ্বাস– এই দুই স্রোতের মিলন ঘটাতে পারলে বিএনপি আবারও চট্টগ্রামকে জয় করতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।তবে চট্টগ্রামের রাজনীতির পটভূমিতে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি, জামায়াতের তৃণমূল প্রস্তুতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ– সব মিলিয়ে বিএনপির পথ মোটেও মসৃণ নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি Read more

বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা
বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লা সদর দক্ষিণে একটি নার্সারি থেকে তাজুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) বিকেলে Read more

সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন