অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।পুলিশ আরও জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।এছাড়া ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে গতকাল (রোববার) দিনভর বিক্ষোভ, উপাচার্য ও Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে Read more

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন