লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— জুলেখা বেগম (৪২) ও তার মেয়ে তাসলিমা আক্তার (১৮)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের খাবারের পর জুলেখা বেগমের ছেলে ফরহাদ বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে মা ও বোনকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে দ্বিতীয় তলার একটি কক্ষে ঢুকে তিনি মা ও বোনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পরে পুলিশে খবর দেয়।খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”এ ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্কের ছায়া। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা Read more

দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক
দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালক। শুক্রবার (২৩ Read more

গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০
গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০

গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১২০ ফিলিস্তিনি। এর অধিকাংশই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ Read more

আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে!
আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে!

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন