চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই ক্রসিং মোড় এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই ব্লক, বাসা নং ৫৯-এ বসবাসরত আলিম উদ্দিনের পুত্র মো. খালেকুজ্জামান (২৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. রবিউল্লাহর নেতৃত্বে পরিচালিত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক মো. খালেকুজ্জামান ওরফে বলা (২৩)-কে ২,১৫০ পিস ইয়াবাসহ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো’র উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার বলেন, ‘আমাদের অভিযানের মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ করা। রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা পাচারের নানা চেষ্টাকে আমরা নজরদারিতে রেখেছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং জুলাই Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’
‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’

আগামী জাতীয় নির্বানের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন