লন্ডন ফেরত এক যাত্রী ঘুষি মেরে ভেঙে ফেলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী উড়োজাহাজের মনিটর। সিটের সামনের মনিটর ভাঙার অপরাধে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওসমানী বিমানবন্দরে বিমানের (বিজি-২০১) ফ্লাইটটি অবতরণের পর মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করা হয়। পরে তাকে জরিমানা করা হয়।জানা গেছে, লন্ডন থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রী উত্তেজিত হয়ে সিটের সামনের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে ওই যাত্রীকে জরিমানা করা হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ মনিটর ভাঙার অপরাধে এক যাত্রীকে আটক ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর Read more

আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা

আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, Read more

২০০ কেজি পিরানহা মাছ জব্দের পর ধ্বংস করা হলো জনসম্মুখে 
২০০ কেজি পিরানহা মাছ জব্দের পর ধ্বংস করা হলো জনসম্মুখে 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে মাছের Read more

ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা Read more

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি
আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া এ মুহূর্তে এক Read more

নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও
নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও

চলতি মাসেই ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে মাঠে গড়াবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন