সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আয়োজন ‘অটাম ২০২৫ টুর্নামেন্ট’। আগামী রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হবে টুর্নামেন্টটি, যা অনুষ্ঠিত হবে স্কোগাস র‌্যাকেটসেন্টারে।ইভেন্টটি আয়োজন করছে স্থানীয় ক্রীড়া সংগঠন স্কোগাস র‌্যাকেটার্স। সহযোগিতায় রয়েছে স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাব (SSBC)। আর পৃষ্ঠপোষকতায় অংশ নিয়েছে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় তিনটি বিভাগে পুরুষদের ডাবলস (A, B ও C ক্যাটাগরি), মহিলাদের ডাবলস এবং শিশুদের ডাবলস বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিতে স্থানীয় ও প্রবাসী বাঙালি খেলোয়াড়দের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য কাইজার, শেলি, ওমর ও রবিন জানিয়েছেন, প্রবাসী বাঙালি খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পেশাদার আম্পায়ারের তত্ত্বাবধানে খেলার সুযোগ দেওয়া হবে।আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিযোগিতা শুধু ব্যাডমিন্টনপ্রেমীদের মিলনমেলা হিসেবেই নয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের
শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের

বাংলাদেশ জাতীয় দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ বরাবরই খুব সীমিত। ২০১৫ বিশ্বকাপের পর দেশটিতে জাতীয় দলের আর কোনো ম্যাচ অনুষ্ঠিত Read more

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী
ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী

ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২২ মে) Read more

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আজ শনিবার ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।আজ রাজধানী Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ Read more

কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

ডেঙ্গু রোগের বিস্তার রোধে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে পৌর এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন