চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমান এর ওপর সন্ত্রাসি হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।মানববন্ধনে সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক আব্দুর রহমান রিজভী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে সাজু, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সকালের সময় এর প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সবুজ হোসাইন, দপ্তর সম্পাদক মাহাবুল আলম মারুফ ও এখন টিভির জেলা প্রতিনিধি আব্বাস আলীসহ  জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচীতে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ক্যামেরা ভাঙচুর সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো। চিহ্নিত সন্ত্রাসীদের এখনো পুলিশ গ্রেফতার করছে না। পুলিশ প্রশাসনের নীবর ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন বলেন, ‘সাংবাদিকরা জনগণের স্বার্থ রক্ষায় তথ্য সংগ্রহ ও কলম ধরতে পারছে না। দূর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলে বিভিন্ন ভাবে হেনস্তা হতে হচ্ছে। অনেকের প্রাণ চলে যাচ্ছে। এসময় সরকার কেন নীরব। বিষয়টি তদন্তপূর্বক দ্রুত হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাই। শুধু এখন টিভির সাংবাদিক না, সাগর রুনি সহ যত সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে সবগুলোর বিচার হওয়া দরকার। শুধু আইনের আওতায় নিয়ে আসলে হবে না, শাস্তি দিতে হবে যেন আগামীতে কেউ সাংবাদিকদের ওপর হামলা করার সাহস দেখাতে না পারে।’সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক আব্দুর রহমান রিজভী বলেন,‘ সমাজের রন্ধে রন্ধে দূর্নীতি। এসব দূর্নীতি যখন সামনে নিয়ে আসা হয় তখনই সাংবাদিকের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় এবং হামলা চালানো হয়। সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বার বার হামলা করে পার পেয়ে যায়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে রাষ্ট্র ব্যবস্থা এক সময় ভঙ্গুর হয়ে যাবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন Read more

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা
সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে Read more

রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ Read more

ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন