শিশুদের জন্য রাখা হ্যালোইনের ক্যান্ডি চুরি কর নিয়ে যাচ্ছেন এক নারী। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার জন্ম দেয়। ঘটনাটি গত বছরের হলেও সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।ভিডিওটিতে দেখা গেছে- হ্যালোইন উদ্যাপনের সময় এক নারী বাড়ি বাড়ি ঘুরে দরজার সামনে রাখা ক্যান্ডির বাটি থেকে ক্যান্ডি তুলে নিচ্ছেন। কখনো আবার পুরো বাটিটাই ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন। বিষয়টি ধরা পড়ে একটি সিসিটিভি ক্যামেরায়।ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিও প্রদেশের মার্কহামের করনেল এলাকায়। ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব হ্যারিসন ফকলনার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ভিডিওটি শেয়ার করে লিখেন- অন্টারিওর মার্কহামে ‘ট্রিক অর স্টিল’ দেখা গেছে। কী চলছে এখানে?প্রায় সঙ্গে সঙ্গেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির লাখ লাখ ভিউ হয়। আর কমেন্টও পড়ে কয়েক হাজার। ওই নারীর পোশাক দেখে তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে হয়েছে। কেউ কেউ বিষয়টিকে মজার হিসেবে দেখলেও অনেকে অভিযোগ করেছেন, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ছড়াচ্ছেন কিছু ব্যবহারকারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!
আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!

জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা Read more

প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার

ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু Read more

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ বাস কাউন্টারকে জরিমানা
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ বাস কাউন্টারকে জরিমানা

সিরাজগঞ্জে দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ Read more

ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন